ভিন্নধর্মী এক বিজ্ঞাপনে অভিনয় করছেন র্যা ম্প মডেল রুখসানা হিরা। বিজ্ঞাপনচিত্রে হিরাকে একই সঙ্গে জলে, স্থলে ও আকাশে দেখা যাবে।
হিরাকে নিয়ে এই প্রথমবারের মতো কোন বিজ্ঞাপনচিত্র নিমার্ণ করছেন চলচ্চিত্র নির্মাতা এম শরফুদ্দিন অনিক। ভিন্নমাত্রার এই বিজ্ঞাপনটির চিত্রধারণ করা হবে জলে, স্থলে ও আকাশে।
বিজ্ঞাপনচিত্রটি সর্ম্পকে মডেল রুখসানা হিরা বলেন, "প্রথমবারের মতো এ ধরনের একটি কাজ করছি। আশা করছি বিজ্ঞাপনটি দর্শকদের ভালো লাগবে এবং দীর্ঘদিন মনের মধ্যে গেঁথে থাকবে।"
এদিকে বিজ্ঞাপনচিত্রটি সর্ম্পকে নির্মাতা নির্মাতা এম শরফুদ্দিন অনিক জানান, বিজ্ঞাপনের লোকেশনে বৈচিত্র আনতে একই সঙ্গে সমুদ্রের তলদেশে,আকাশে ভাসমান অবস্থায় আবার  সৈকতের বালুরাশির মাঝে চিত্রধারণ করা হবে। ভিন্নমাত্রার এই বিজ্ঞাপনে হাই-টেক ভিজ্যুয়াল গ্যাজেট সংযোজনসহ সুর আর ছন্দের ব্যাতিক্রমী উপস্থাপনও থাকবে। ’
এম শরফুদ্দিন অনিকের নির্দেশনায় বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করছে ‘লাইভইমেজ’ প্রোডাকশন।
[b]ঢাকা, ০৬ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]