বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের জীবনী নিয়ে এবারে চলচ্চিত্র নির্মাণ করেছেন কলকাতার খ্যাতনামা অভিনেত্রী চূর্ণি গাঙ্গুলী। চলচ্চিত্রটির নাম  নির্বাসিত। এতে নিজের স্বদেশভূমি আর লেখার জগৎ ছেড়ে দূরে থাকা তসলিমা নাসরিনের নির্বাসিত জীবনের গল্পই তুলে ধরা হয়েছে।

ছবিটি পরিচালনার পাশাপাশি এতে লেখিকা তসলিমা তাসরিনের চরিত্রে অভিনয়ও করেছেন চূর্ণি। কলকাতা ও সুইডেনে শুটিং সম্পন্ন হওয়া এই ছবিটির প্রিমিয়ার সম্প্রতি মুম্বাই চলচ্চিত্র উৎসবে অনুষ্ঠিত হয়েছে।

প্রিমিয়ারে সাংবাদিকদের পরিচালক জানান, তসলিমা তাসরিনের সম্মতি নিয়েই তাঁর নির্বাসিত জীবনী ও তাঁর প্রিয় সঙ্গী বিড়াল, এই চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে।

ছবিটি প্রসঙ্গে তসলিমা নাসরিন জানান, আমাকে নিয়ে রাজনীতির বিরুদ্ধে এই ছবির গল্পটিকে আমার জীবনের একটা বড় বিজয় বলেই আমি মনে করি।

জেআই