কলকাতার বাংলার জনপ্রিয় নায়ক দেব অভিনীত ছবি ‘ককপিট’। গত দুর্গা পূজায় কলকাতায় মুক্তি পায়।
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় বাংলাদেশ থেকে একটি চলচ্চিত্র ভারতে রফতানি ও প্রদর্শনের বিপরীতে ভারতের কলকাতার একটি সিনেমা আমদানি করে বাংলাদেশে দেখান হয়।
এ আইন মেনেই ‘ককপিট’ সিনেমাটি আগামী ৮ ডিসেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার কথা ছিল। এরই মধ্যে সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়েছে। হঠাৎ করেই সিনেমাটি মুক্তি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
‘ককপিট’ সিনেমাটির মুক্তির জন্য প্রস্তুতি স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব হচ্ছে না- এ যুক্তি দেখিয়ে ৮ ডিসেম্বর মুক্তির প্রক্রিয়া থেকে সরে গেছে প্রতিষ্ঠানটি। পরে বাংলাদেশে মুক্তি পাবে কিনা সে বিষয়েও স্পষ্ট কোনো ধারণা দেয়া হয়নি।
যদিও এ যুক্তিকে খোঁড়া হিসেবেই বিবেচনা করছেন বোদ্ধারা। কারণ গত এক মাসে কলকাতার দুটি ছবি বাংলাদেশে মুক্তি পায়। ছবিগুলো হল ‘বলো দুগ্গা মাঈকী’ ও ‘ইয়েতি অভিযান’।
এর মধ্যে বলো দুগ্গা মাঈকী কলকাতার শিল্পীদের নিয়ে নির্মিত হলেও ইয়েতি অভিযানে বাংলাদেশের বিদ্যা সিনহা মিম ও ফেরদৌসও অভিনয় করেছেন। তবুও ব্যর্থতার গ্লানি মেনে নিতে হয়েছে আমদানিকারককে।
বাংলাদেশি দর্শকরা কলকাতার ছবির প্রতি কোনো আগ্রহই দেখায়নি। পরপর দুই ছবির ব্যর্থতার ভয় থেকেই ককপিট ছবিটি এ মুহূর্তে মুক্তি না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।
দেব অভিনীত ককপিট বাংলাদেশে মুক্তি স্থগিত
কলকাতার বাংলার জনপ্রিয় নায়ক দেব অভিনীত ছবি ‘ককপিট’। গত দুর্গা পূজায় কলকাতায় মুক্তি পায়। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় বাংলাদেশ থেকে একটি চলচ্চিত্র ভারতে রফতানি ও প্রদর্শনের বিপরীতে ভারতের কলকাতার একটি সিনেমা আমদানি করে বাংলাদেশে দেখান হয়।
ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নির্দিষ্ট পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট আগামী সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে।
ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত
সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
একনেক বৈঠক স্থগিত, পেছাল ১৫ প্রকল্পের অনুমোদন
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে কেন্দ্র করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। এতে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া পিছিয়ে গেছে।
নিউমার্কেটে শপিং সেন্টারে হামলা-মারধর ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত
রাজধানীর নিউমার্কেটে গ্লোব শপিং সেন্টারের একটি দোকানে হামলা, ভাঙচুর, মালামাল লুট ও দখলের চেষ্টার অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার পদ স্থগিত করা হয়েছে।
ঢাকা-সৌদি রুটে ১৩৪ ফ্লাইট বাতিল-স্থগিত, দুর্ভোগে ২০ হাজারের অধিক যাত্রী
সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর আরোপিত বিধিনিষেধের কারণে ঢাকা-সৌদি রুটে বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) পর্যন্ত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে এ রুটে ১৩৪টি ফ্লাইট বাতিল ও স্থগিত করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২০ হাজার ২৫৪ জন যাত্রী।
















