সালমান খানের বিরুদ্ধে এক ব্যক্তিকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যাওয়ার (হিট অ্যান্ড রান) মামলার কেস ডায়েরি খুঁজে পাওয়া যাচ্ছে না। ২১ আগস্ট মুম্বাইয়ের দায়রা আদালতে এ তথ্য ফাঁস করলো স্থানীয় পুলিশ। প্রাথমিকভাবে তারা জানায়, ৬৩ জন প্রত্যক্ষদর্শীর বয়ানের মধ্যে মাত্র সাতজন সাক্ষীর মূল কপি পাওয়া গেছে।

হারানো কাগজপত্র এবং এ সংক্রান্ত নথি খুঁজে বের করার জন্য সরকারি আইনজীবীকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছেন আদালত। ওইদিন পরবর্তী শুনানিতে আগের তদম্তকারী পুলিশ কর্মকর্তা কিষাণ শেঙ্গালকে তলব করা হয়েছে।

এর আগে একাধিকবার এই মামলার শুনানি পিছিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ২০০২ সারের ২৮ সেপ্টেম্বর রাতে সালমানের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বান্দ্রার একটি বেকারির সামনে ফুটপাথে ধাক্কা মারলে এক ব্যক্তির মৃত্যু হয়। এক যুগ ধরে মামলাটি বয়ে বেড়াচ্ছেন ৪৮ বছর বয়সী এই অভিনেতা।

ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই