সামাজিক যোগাযোগ সাইট থেকে নিউজ চ্যানেল সবখানেই একটা আচমকা ঘটনার রব ওঠে যে, ভারতের ক্রিকেটার বিরাট কোহলি এবং বলিউড সুপার স্টার অনুষ্কা শর্মা সম্পর্ক শেষ করেছেন। ছড়িয়ে পড়া এই সংবাদ হতবাক করেছিল ক্রিকেট থেকে সিনেমার সব ফ্যানদের, অনেকেই আবার তাজ্জব বনে গেলেন।
কি জন্য এই ব্রেকআপ হয়েছে, তা নিয়ে নানা জনের এক মহাকাব্যিক বর্ণনা ছিল । তবে বলা হচ্ছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর বিরাট অনুষ্কাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে বিয়ের থেকে নিজের ক্যারিয়ারকেই বেশি প্রাধান্য দেন অনুষ্কা। আর তাতেই সম্পর্কে ভাঙন ধরে। তবে বহু বার প্রশ্ন করেও বিরাট বা অনুষ্কার কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।
অবশ্য অনুষ্কার এক ঘনিষ্ঠ বন্ধুর কথায় উঠে টএল অন্য তথ্য। অনুষ্কার সেই ঘনিষ্ট বন্ধুর জানায় তাদের দু’জনার দুই মোহনায় অবস্থানের মূল রহস্য হলো টাকা। টাকার জন্যই দু' জনের পথ দু’দিকে বেকেঁ গিয়েছে।
অনুষ্কার ওই বন্ধু জানিয়েছেন, অনুরাগ কশ্যপের সিনেমা 'বম্বে ভেলভেট' ছবিতে বিরাট ভারতীয় টাকায় ৪০ কোটি রুপি বিনিয়োগ করেছিলেন। প্রায় ১২০ রুপি টাকা বাজেটে তৈরি ছবিটি একেবারেই ভালো ফল করতে পারেনি বক্স অফিসে। মাত্র ২৪ কোটি রুপি রোজগার করে ছবিটি। ঘটনার সূত্রপাত সেখান থেকেই। এ পর বিরাট অনুষ্কার সঙ্গে টাকার অঙ্ক নিয়ে কথা বলতে গেলে অনুষ্কা সম্পর্কে ইতি টানেন।
এমআইএস।





