সারা জেরিন ঢাকার ছবির একজন আলোচিত নায়িকা। তবে অনেক দিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। এবার বিরতি ভাঙ্গতে যাচ্ছেন এই নায়িকা।
''ভুলতে পারি না তারে'' শিরোনামে একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সারা জেরিন। এটি পরিচালনা করবেন সফল চলচ্চিত্র নির্মাতা জাকির হোসেন রাজু।
এ সম্পর্কে সারা জেরিন বললেন, ''অনেকদিন অভিনয়ের বাইরে ছিলাম। মূলত পরিবার ও পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিলাম। এখন থেকে নিয়মিতভাবে চলচ্চিত্রে কাজ করবো। কারণ যাই করিনা কেন মনটা তো এখানেই পরে থাকে।''
ছবিটিতে নায়ক হিসেবে থাকছেন বাপ্পি ও আনিসুর রহমান মিলন। সব শিল্পীদের শিডিউল পেলে খুব শিগ্রই ছবির শুটিং শুরু হবে বলে জানালেন নির্মাতা জাকির হোসেন রাজু।
ইআর





