ঋত্বিকের সঙ্গে সম্পর্কের অবসান ঘটিয়েছেন সপ্তাহখানেক হলো। এর মধ্যেই নতুন 'সঙ্গী' জুটিয়ে নিয়েছেন ঋত্বিকের সাবেক জীবনসঙ্গিনী সুজান। সোমবার রাতে অর্জুন রামপালের সঙ্গে জমিয়ে পার্টি দিয়েছেন সুজান। খবর টাইমস অব ইন্ডিয়ার।
গত সপ্তাহেই আনুষ্ঠানিক ও আইনগতভাবে নিজেদের মধ্যকার ১৩ বছরের বৈবাহিক সম্পর্কের অবসান ঘটিয়েছেন ‘কৃশ’ তারকা ঋত্বিক রোশন ও সুজানে। এ নিয়ে ঋত্বিক এখনো মনোপীড়ার মধ্যে থাকলেও সুজানের মধ্যে তার যেন লেশমাত্র নেই।
আর এ নিয়েই আবার সুজানে ও অর্জুনকে নিয়ে শুরু হয়েছে ফিসফাস। অনেকেই এখনো বলেন যে, অর্জুনের সঙ্গে অতিরিক্ত সম্পর্কের কারণেই ভেঙেছে ঋত্বিকের সংসার। আবার অনেকে ‘কাইটস’ তারকা বারবারা মেরির সঙ্গে ঋত্বিকের অতিরিক্ত মাখামাখিকেও সংসার ভাঙার জন্য দায়ী করেন।
সোমবার রাতে সুজানের এই ডিভোর্স পার্টিতে অর্জুন ছাড়াও নাকি ছিলেন আরেক বলিউড অভিনেতা দিনো মারিয়া, বিখ্যাত রাধুনে ভিকি রত্নানি, পরিচালক অভিষেক কাপুর।
এরই মধ্যে ডিভোর্সের পর দুই ছেলের দায়িত্ব আইনগতভাবে নিজে নিয়ে নিয়েছেন সুজানে। অন্যদিকে সুজানেকে হারিয়ে ঋত্বিক নাকি আরো ভেঙে পড়েছেন। তিনি এখন ব্যস্ত ‘ব্যাং ব্যাং’ ছবির কাজে। কিন্তু শ্যুটিংয়ের সময়টুকু বাদে প্রায় পুরোটা সময়ই নাকি ঋত্বিককে দেখা গেছে বিমর্ষ অবস্থায়।
তবে ডিভোর্সের দিন মোটেও ঋত্বিক কাউকে বুঝতে দেননি কিছু। আদালত থেকে বের হয়ে তিনি চলে যান অভিনেতা সঞ্জয় কাপুরের স্ত্রীর জন্মদিনে। সেখানে তিনি নেচেছেন বলেও শোনা গেছে। ওই পার্টিতে আরো ছিলেন কারিশমা কাপুর, অ্যানা সিং আর চাঙ্কি পান্ডে, অর্জুন কাপুর ও শাহরুখ পত্নি গৌরিও। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
[b]ঢাকা, ০৬ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
বিনোদন
নতুন সঙ্গী জুটিয়েছেন সুজানে?
ঋত্বিকের সঙ্গে সম্পর্কের অবসান ঘটিয়েছেন সপ্তাহখানেক হলো। এর মধ্যেই নতুন 'সঙ্গী' জুটিয়ে নিয়েছেন ঋত্বিকের সাবেক জীবনসঙ্গিনী সুজান। সোমবার রাতে অর্জুন রামপালের সঙ্গে জমিয়ে পার্টি দিয়েছেন সুজান। খবর টাইমস অব ইন্ডিয়ার।





