সানি লিওনের নতুন ছবি ''কুছ কুছ লোচা হ্যায়''-নিয়ে অশ্লীলতার অভিযোগ উঠল। গেলো মঙ্গলবার এই ছবির ট্রেইলার অনলাইনে প্রকাশিত হয়। ওয়েব দুনিয়ায় সানিকে নিয়ে আগ্রহ প্রথম থেকেই।

ইন্দো-কানাডিয়ান এই পর্নস্টার অভিনীত প্রায় সব সিনেমা-মিউজিক ভিডিও ইউ টিউবে সুপারহিট হয়। ''কুছ কুছু লোচা হ্যায়'' তেও তার ব্যতিক্রম হল না। শুরুর কয়েক ঘণ্টায় ইউ টিউবে ''এক পহেলি লীলা''-র থেকেও বেশী হিট হল ''কুছ কুছু লোচা হ্যায়।''

আর সেই ছবিতে দেখানো হয়েছে ৪৫ বছররে রাম কাপুর প্রেমে পড়ছেন সানি লিওনের। কিন্তু অভিযোগ উঠতে শুরু করেছে ছবিটির বেশ কয়েকটি সংলাপ ও দৃশ্য বেশ আপত্তিকর। কিন্তু এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন পরিচালক দেবাং ঢোললকিয়া।

কমেডি ধাঁচের ছবিটিতে দুষ্ট প্রকৃতির মধ্যবয়সী গুজরাতি ব্যবসায়ী প্রবীণ প্যাটেল চরিত্রে অভিনয় করেছেন রাম কাপুর। প্রবীণ প্যাটেল থাকেন মালয়েশিয়ায়। স্ত্রী আর এক সন্তানকে নিয়ে তার সংসার। কিন্তু সুন্দরী রমণী শানায়ার প্রেমে পড়ে যান তিনি। কিন্তু বাবা, মা, ভাইবোন মিলে একটি সংসারের খোঁজ পাওয়াই মেয়েটির লক্ষ্য।

এরইমধ্যে ট্রেইলারের পাশাপাশি প্রকাশিত হয়েছে ছবির প্রথম পোস্টার। ছবিটি মুক্তি পাবে আগামী ৮ মে।

ইআর