জমজমাট লাইভ অনুষ্ঠানে  বৃহস্পতিবার সঙ্গীত পরিবেশন করবেন রবি চৌধুরী, আঁখি আলমগীর, পড়শী, ইমরান, মিতালী সহ জনপ্রিয় শিল্পীরা। এছাড়া বিশিষ্ট নৃত্যশিল্পীদের নাচ ছাড়াও থাকবে নানা আয়োজন।
বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন এবং এটিএন বাংলার যৌথ আয়োজনে বগুড়া ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান ‘পপুলার লাইফ ইন্সুরেন্স আজি এ বসন্ত সন্ধ্যা’।
তিন ঘন্টাব্যাপী এ আয়োজনের প্রায় আড়াই ঘন্টাই এটিএন বাংলা বগুড়া ক্যান্টনমেন্ট থেকে সরাসরি সম্প্রচার করবে। অনুষ্ঠানটির কো স্পন্সর হিসেবে রয়েছে রংধনু গ্রুপ এবং  মেহেদী মার্ট।
খন্দকার ইসমাইল এবং ইসমাত জেরিন খানের উপস্থাপনা এবং মুকাদ্দেম বাবু ও নবুয়াত রহমানের পরিচালনায় সরাসরি এ অনুষ্ঠানটি দর্শক উপভোগ করতে পারবেন রাত ৭টা ৩০মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত।
অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের জিওসি বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল একেএম আব্দুল্লাহিল বাকী এনডিইউ, পিএসসি, এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, এটিএন বাংলার পরিচালক মনিরুল ইসলাম, পরিচালক রুকসানা কবীর কাকলী, উপদেষ্টা মীর মো. মোতাহার হাসান, এটিএন বাংলা এবং সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা সহ সেনাবাহিনীর কয়েক হাজার সদস্য উপস্থিত থাকবেন।
বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন ও এটিএন বাংলার যৌথ আয়োজনে, দেশ বরেণ্য শিল্পীদের অংশগ্রহনে, গত ২৫ জানুয়ারি ২০১৪ তারিখ সাভার ক্যান্টনমেন্ট থেকে সাড়ে তিন ঘন্টার মনোমুগ্ধকার অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে এটিএন বাংলা।
[b]ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]