গোপনে বিয়ের পিঁড়িতে বসেন দুজন। কাক-পক্ষীও টের পায়নি রানি-আদিত্যর বিয়ের কথা৷ এমনকি পাপারাজ্জির হাত থেকে বাঁচতে ইটালি থেকে একাই মুম্বাই ফিরেন রানি মুখোপাধ্যায়৷
তবে বিবাহত্তোর অনুষ্ঠানটি শেষ করতে না করতেই তার সংসারে শনি ভর করেছে। বিয়ের একমাস কাটতে না কাটতেই শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি রওনা দিয়েছেন আদিত্যের রানি৷
যদিও রানী বলছেন ভিন্ন কথা। তিনি জানান, বাবার খুব শরীর খারাপ৷ তার সঙ্গে সময় কাটাতেই শ্বশুর বাড়ি ছাড়ছেন রানি। তবে দুমুর্খদের কানাঘুষোতে এসেছে বোমা ফাটানো তথ্য৷ হানিমুন থেকে ফেরার পর থেকেই নাকি আদিত্য সময় দিচ্ছেন না রানিকে৷ একটু এড়িয়ে চলছেন।
এ কারণে ভীষণ কষ্ট পেয়েই নাকি বাপের বাড়ি রওনা দিয়েছেন রানী৷ যদিও এই খবরকে গুজব বলে উড়িয়ে দিতে চাইছেন যশরাজ পরিবার৷
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
শ্বশুরবাড়ি ছাড়লেন রানী!
গোপনে বিয়ের পিঁড়িতে বসেন দুজন। কাক-পক্ষীও টের পায়নি রানি-আদিত্যর বিয়ের কথা৷ এমনকি পাপারাজ্জির হাত থেকে বাঁচতে ইটালি থেকে একাই মুম্বাই ফিরেন রানি মুখোপাধ্যায়৷ তবে বিবাহত্তোর অনুষ্ঠানটি শেষ করতে না করতেই তার সংসারে শনি ভর করেছে।





