ফের একসঙ্গে বড়পর্দায় ফিরছেন এক সময়ের আলোচিত জুটি মৌসুমী ও ওমরসানি। ইতিমধ্যেই পাঁচটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এ তারকা দম্পতি। এর মধ্যে একটি ছবির কাজ শুরু হচ্ছে নভেম্বরে।
অপারেশন নাইনটি ওয়ান নামের চলচ্চিত্রটির পরিচালক সোহানুর রহমান সোহান। এর আগে তার পরিচালনায় 'শান্তি চাই' ছবিতে কাজ করেছিলেন তারা।
সম্পূর্ণ অ্যাকশন ঘরানার কাহিনী নিয়ে নির্মিত হবে চলচ্চিত্র 'অপারেশন নাইনটি ওয়ান'। এর কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন ছটকু আহমেদ। মৌসুমী-ওমর সানির পাশাপাশি দুজন নতুন মুখও থাকবে চলচ্চিত্রটিতে।
ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





