প্রথমবারের মতো জুটি হলেন মোশাররফ করিম ও তানজিন তিশা। সম্প্রতি এই জুটি সাগর জাহানের রচনা ও শেখ সেলিমের পরিচালনায় ‘ঘুম ভাঙা এক বিকেল’ নাটকে অভিনয় করলেন।
নাটকটিতে আরও অভিনয় করেছেন শাহনেওয়াজ রিপন, বাদলসহ অনেকে। নাটকটির শ্যুটিং হয়েছে কক্সবাজারের বিভিন্ন জায়গাতে।
শেখ সেলিম বলেন, “গতানুগতিক কাহিনীর বাইরের একটি গল্প 'ঘুম ভাঙা এক বিকেল'। সুখ-দুঃখ, হাসি কান্না ছাড়াও এই নাটকে এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে যা দর্শকদের বাড়তি আনন্দ দেবে।”
কাহিনীতে দেখা যাবে, মোশাররফ ও তানজিন তিশা সুখি একটি দম্পতি। হঠাৎ একটি দুর্ঘটনায় মারা যায় মোশাররফ করিমের স্ত্রী। মোশাররফ ও গুরুতর আহত হয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। স্ত্রী মারা যাওয়ার পর থেকে মোশাররফ করিম সবাইকে সন্দেহ করতে থাকে। কিন্তু কিছুতেই তার স্ত্রীর হত্যাকারীকে সনাক্ত করতে পারেন না। তাই তিনি ভিন্ন পথ বেছে নেন।
ইআর





