বিচ্ছেদ কথাটাই তিক্ত তা আবার যদি বিবাহ বিচ্ছেদ হয়। তেমনি সাম্প্রতিক সময়ে বলিউড জনপ্রিয় তারকা হৃত্তিক রোশন ও তার স্ত্রী সুসান অবশেষে উভয়ের সম্মতির ভিত্তিতে আলাদা থাকার জন্য পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন। চার মাস আগেই তারা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতা সারার জন্য তারা এ পদক্ষেপ নিয়েছেন।
নভেম্বর নাগাদ মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালতে এ মামলার শুনানি হবে।
এর আগে গত ১৪ ডিসেম্বর আলাদা আলাদা বিবৃতির মাধ্যমে তারা বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন।
হৃত্তিক তার বিবৃতিতে বলেছিলেন, সুসান তার ১৩ বছরের বিয়ে ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরো বলেছিলেন, বিয়েটা ভেঙে গেলেও সারা জীবন সুসানের জন্য তার ভালোবাসা অব্যাহত থাকবে।
অপরদিকে সুসান বলেছিলেন, বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তটি তাদের নিজস্ব সিদ্ধান্ত।
চার বছর প্রেম করার পর হৃত্তিক-সুসান এর  বিয়ে হয়েছিল ২০০০ সালে। সাত বছরের হৃশান এবং পাঁচ বছরের হৃধান নামে তাদের দুই ছেলে রয়েছে।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]