ব্রিটেনের গ্ল্যামার কুইন কেলি ব্রুক। সিনেমা, মডেলিং আর টিভি উপস্থাপনা থেকে আয়ের গতিটা ঠিক রকেটের মতোই! আর তাই সদ্য জোটানো বয়ফ্রেন্ড ডেভিড ম্যাকিনটোশের সঙ্গে বিয়ের পর হানিমুনটা করতে চান ঘটা করে। সেই তালিকায় যোগ হয়েছে সবচেয়ে বিলাসবহুল ইয়াট টাইটানিয়া। প্রতি সপ্তাহে এর জন্য ভাড়া গুনতে হয় তিন লাখ পাউন্ড করে! যা কিনা প্রায় ৩৯ কোটি টাকার সমান!
এর আগে সাবেক বয়ফ্রেন্ড ড্যানি সিপ্রিয়ানির মুখে ঘুষি মেরে আলোচনায় আসেন কেলি। এবার বোঝা গেল সত্যিকারের ভালোবাসার মানুষ পেলে দুহাতে খরচ করতেও তার বাধে না।
হানিমুনের জন্য গ্রিসের মাইকোনস দ্বীপটাই তার পছন্দ। বিলাসবহুল ইয়াটে করে নিরিবিলি দ্বীপটায় পাওয়া যাবে বেশ খানিকটা প্রাইভেসি। এটাই চান ৩৪ বছরের কেলি। অবশ্য স্বীকার করলেন মন তার ঘন ঘন বদলায়। “আমাদের মন ঘন ঘন বদলায়। বিয়েটা কোথায় করবো, এমন চিন্তা আসলে হুট করে বলতে পারি, চলো লাসভেগাসে গিয়ে কাজটা সেরে ফেলি।”
অবশ্য গত এক সপ্তাহ গ্রিক দ্বিপ মাইকোনসে কাটানোর পর ওটাকেই বিয়ের ভেন্যু হিসেবে মনে ধরেছে কেলির। টাইটানিয়া ভাড়ার খবরটা ছড়াতেই বোঝা গেল, শুভকাজটা ওই দ্বীপেই সারবেন দুজন।
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





