ঢাকা থিয়েটার এবার মঞ্চে উপস্থাপন করতে যাচ্ছে সেলিম আল দীনের কমেডি নাটক। ১৯৭৫ সালে সেলিম আল দীনের মিউজিক্যাল কমেডি মুনতাসীর ফ্যান্টাসির পর এবার দলটি মঞ্চে উপস্থাপন করবে দ্য নিউ কমেডি অব এররস ইতি পত্রমিতা।

এটি মূলত সেলিম আল দীনের একটি টেলিভিশন নাটক। এটি মঞ্চরূপ ও নির্দেশনা দিচ্ছেন রুবাইয়াৎ আহমেদ। বর্তমানে নাটকটির মহড়া চলছে পূর্ণদ্যোমে। চলতি মাসেই নাটকটির কারিগরি মঞ্চায়নের কথা রয়েছে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, রফিকুল ইসলাম, সুমন ইব্রাহিম, হাসনাত মিথুন, জয়শ্রী মজুমদার লতা, ফাহমিদা কামাল রিপা, সালাউদ্দীন আধার, রজব আলী ও প্রশান্ত মোদক।

ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই