‘মোবারক টি স্টল’ এই গানের কথা ও সুর করেছেন লুৎফর হাসান। কণ্ঠ দিয়েছেন লুৎফর হাসান,এম,এস রানা ও রাজীব। গানের সঙ্গীতায়োজন করেছেন শান।
গানের শিরোনাম হচ্ছে ‘আমরা ক’জন সান্ধ্য প্রেমিক ইস্কাটনে বন্দী/এস পি আর সি হাসপাতালের ফুটপাতে হয় সন্ধি/দিনের আলো ফুরায় যখন আমরা উঠি জ্বলে/যেথায় থাকি ছুটেই আসি মোবারক টি স্টলে।’
গানটি সম্পর্কে লুৎফর হাসান বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে আড্ডা দিচ্ছি। অনেক বিষয় নিয়ে গান হয়, কিন্তু আড্ডা নিয়ে কিছু হয়নি। তাই এই উদ্যোগ। এটা নিয়ে এখনও কোনো বাণিজ্যিক ভাবনা নেই।’
তিনি আরও বলেন, ‘আমরা সবাই মিলেই এর মিউজিক ভিডিওর কাজ করছি। কারও একার কৃতিত্ব নেই।’
সম্প্রতি শানের নিজস্ব স্টুডিওতে গানটির কাজ সম্পন্ন হয়েছে। ‘মোবারক টি স্টল’ গানটিতে শিল্পী, গীতিকবি, নাট্যকার ও শিল্প সংস্কৃতির বিভিন্ন আড্ডাবাজদের নাম ও বর্ণনা ফুটে ওঠেছে।
[b]ঢাকা, ৩ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
লুৎফর হাসানের গান ‘মোবারক টি স্টল’
‘মোবারক টি স্টল’ এই গানের কথা ও সুর করেছেন লুৎফর হাসান। কণ্ঠ দিয়েছেন লুৎফর হাসান,এম,এস রানা ও রাজীব। গানের সঙ্গীতায়োজন করেছেন শান। গানের শিরোনাম হচ্ছে ‘আমরা ক’জন সান্ধ্য প্রেমিক ইস্কাটনে বন্দী/এস পি আর সি হাসপাতালের ফুটপাতে হয় সন্ধি/





