জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা নভেম্বরের শেষ সপ্তাহে আসছেন তার অভিনীত ডিজিটাল সিনেমা 'চার অক্ষরের ভালবাসা' নিয়ে। নতুন পরিচালক জাকির খান পরিচালিত প্রেমের এই ছবিতে পপির সঙ্গে রয়েছেন ফেরদৌস ও নিরব।

যদি ছবি সময়মতো মুক্তি পায় তাহলে প্রায় দুই বছর পর পপি অভিনীত কোন ছবি মুক্তি পাবে। পপি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি গার্মেন্টস কন্যা- যা ২০১২ সালে মুক্তি পেয়েছিল। জি সরকার পরিচালিত এই ছবিতে তার নায়ক ছিলেন ইমন। ছবিটি ভাল ব্যবসা করেছিল।

২০১৩ সালে পপি অভিনীত কোন ছবি মুক্তি পায়নি এবং ২০১৪ সালের মধ্য নভেম্বর পর্যন্ত কোন ছবি মুক্তির সম্ভাবনা নেই। চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি সূত্রে জানা গেছে, ২৮শে নভেম্বর মুক্তির জন্য অনুমোদন নিয়েছে 'চার অক্ষরের ভালবাসা'।

জেআই,