জনপ্রিয় সঙ্গীতশিল্পী রিয়ান্নার সঙ্গে প্রখ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর প্রেমের গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এতদিন এ বিষয় শুনে চুপ করে থাকলেও রিয়ান্না অবশেষে মুখ খুলতে বাধ্য হলেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সঙ্গীতশিল্পী রিয়ান্না জানান, জানুয়ারি থেকেই শোনা যাচ্ছে তার সঙ্গে লিওনার্দোর প্রেম চলছে। কিন্তু বিষয়টি একটি গুজব ছাড়া আর কিছুই নয়। বর্তমানে আমি এত বেশি ব্যস্ত সময় কাটাচ্ছি যে এর মধ্যে অন্য কাউকে জড়ানোও অনুচিত বলে মনে হয় আমার। আর আমি এমন কাউকেই আমার সঙ্গী করব যে তার ব্যস্ত শিডিউল দেখে ভয় পাবেন না।

উল্লেখ্য কয়েকদিন আগে লিওনার্দো ডিক্যাপ্রিওর মুখপাত্রও জানিয়েছিলেন যে এই অভিনেতা এখনও একা জীবন কাটাচ্ছেন। বর্তমানে লিওনার্দো তার নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।

ইআর