জার্মানির কাছে সাত গোলে বিধ্বস্ত হওয়ার পর নেদারল্যান্ডসের কাছেও তিন গোল হজম করতে হল স্কোলারির ব্রাজিলকে৷ ভ্যান গালের দলের কাছে পরাস্ত হয়ে বিশ্বকাপে চতুর্থ হয়েই নিজেদের অভিযান শেষ করল ব্রাজিল৷
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্নায়ক ম্যাচেও ব্রাজিলের হতাশজনক পারফরম্যান্স দেখে মুষড়ে পড়েছেন বলিউডের শাহানশাহ অমিতাভ বচ্চন ও তাঁর পুত্র অভিষেক বচ্চন৷
বিশ্বকাপ দেখার জন্য ব্রাজিলেই রয়েছেন বিগ-বি৷ সঙ্গে রয়েছেন তাঁর পুত্র অভিষেক বচ্চনও৷
ব্রাজিল-নেদারল্যান্ডস ম্যাচ চলাকালীন একাধিক ট্যুইট করেছেন বিগ বি৷ ম্যাচ দেখে ৭১ বছর বয়সি এই ব্রাজিলের ডাই হার্ড ফ্যান পোস্ট করেন, কোপাকাবানা বিচ ফেস্ট থেকে ফিরে এসে ব্রাজিলকে আবার হারতে দেখলাম৷ খুব খারাপ লাগছে৷ এটা ভেবে অত্যন্ত হতাশ হচ্ছি যে এই টিমটার কী হল!
ব্রাজিল বনাম নেদারল্যান্ডসের ম্যাচ চলাকালীন বি-টাউনের একাধিক সেলিব্রিটি ট্যুইট করেছেন৷ মনের ভাব প্রকাশ করার জন্য সকলেই এই জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইটটিকেই বেছে নিয়েছেন৷
বিগ বি যখন ব্রাজিলের জঘন্য পারফরম্যান্সে মর্মাহত, তখন অন্যদিকে ডাচবাহিনীর খেলা মন জয় করে নিয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের৷ ‘ডাচরাই এই জয়ের যোগ্য দাবিদার৷ আমাদের আনন্দ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ৷নেদারল্যান্ডসের জন্যই এই টুর্নামেন্ট এত সুন্দর হল৷
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





