দেশের প্রথম সায়েন্স ফিকশন ধাঁপের ছবি ‘স্টোরি অব সামারা’। এ ছবির প্রথম ট্রেলার ইউটিউবে প্রকাশিত হয় ২৩ আগস্ট। গতকাল ১৯ সেপ্টেম্বর ইউটিউবে প্রকাশ হয় ছবির দ্বিতীয় ট্রেলার। এর ব্যাপ্তি ১ মিনিট ৭ সেকেন্ড।

স্টোরি অব সামারা ছবিতে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, পিয়া, আমান, সিবা, কাবিলা, রিকিয়া মাসুদো, সাঞ্জু প্রমুখ। সঙ্গীত পরিচালনা করেছেন আনোয়ার হক। গান গেয়েছেন সামিনা চৌধুরী, এসআই টুটুল, ন্যান্সি প্রমুখ।

ছবির পরিচালক রিকিয়া মাসুদো জানান, কোরবানির ঈদের পর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার পরিকল্পনা করছেন তিনি। এছাড়া খুব শিগগিরই প্রকাশ করা হবে ছবির গানের অডিও অ্যালবাম।

ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই