২০১২’র রোজার ঈদে অপু বিশ্বাস ‘মাই নেম ইজ খান’ ছবির মাধ্যমে দীর্ঘ প্রায় এক বছর পর চলচ্চিত্রে ফেরত আসেন। এইবার তিনি আসেন সম্পূর্ণ নতুন রূপে। নিজেকে বদলে ফেলার জন্য বিউটিশিয়ান, ফিজিশয়ান, হেয়ারিস্ট ও ডায়েটেশিয়ান রাখেন। যার ফল দর্শক দেখেছে তার সর্বশেষ মুক্তি প্রাপ্ত ডেয়ারিং লাভার, ভালবাসা এক্সপ্রেস ও হিরো-দ্য সুপারস্টার ছবিগুলোতে। তিনটি ছবিতে তাকে দেখা গেছে তিনটি ভিন্ন লুকে।

নিজেকে ফিট রাখার জন্য জিম দেন অপু বিশ্বাস। এইবার নিজের সৌন্দর্য ঠিক রাখার জন্য বিউটি সেলুন দিচ্ছেন। কারণ হিসেবে বলেন, আমাকে প্রচুর পার্লারে যেতে হয়। সৌন্দর্য রক্ষার প্রচুর পেনিকিউর,মেনিকিউর করতে হয়। এখন ওদের নির্দিষ্ট সময় বাধা থাকে। কিন্তু আমি শুটিং থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। তাই নিজেই বিউটি সেলুন দেয়ার চিন্তা করছি। যাতে আমি যখন প্রয়োজন তখন সৌন্দর্যচর্চা করতে পারি।

অপু আগামী ২৫শে আগস্ট থাইল্যান্ড ও মালয়েশিয়া যাচ্ছেন ‘হিটম্যান’ ও ‘সালাম মালয়েশিয়া’ ছবির শুটিং করতে। কোরবানী ঈদের পরে কলকাতার রাজিবের পরিচালনায় একটি ছবিতে কাজ করবেন।

ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই