শাকিবের অভিনয় নিয়ে কোন টেনশন নেই। কারণ প্রতিদিন তার কোন-না কোন ছবির শুটিং থাকে। আর রুবেলের বর্তমান সময়টি অভিনয় নিয়ে কোন ব্যস্ততা না থাকলে কি হবে? তিনি এখন আসন্ন শিল্পী সমিতির নির্বাচন প্রচার নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন। আর শাকিবও তাই। দুই জনেই এবার শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী হয়েছেন। তাই উভয়েই বেশ টেনশনের মাঝে পতিত হয়েছেন।
সভাপতি প্রার্থী হিসেবে উভয়ের সাধারণ শিল্পী ভোটার সদস্যদের কাছে জনপ্রিয়তা রয়েছে। আর শাকিব তো এখনো শিল্পী সমিতির সভাপতির দায়িত্বে বহাল রয়েছেন। শিল্পী সমিতির ১১ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে রুবেল ও শাকিবের মধ্যে বেশ প্রতিদ্বন্ধিতা হবে। কারণ উভয়ই শক্তিশালী প্রার্থী। তবে জয়ের বিষয়ে দু'জনেই বেশ আশাবাদ ব্যক্ত করেছেন।
রুবেলের জন্য বড় প্লাস পয়েন্ট হচ্ছে ফাইটার অভিনেতাদের ভোট। যে প্রার্থী ফাইটার অভিনেতাদের ভোট বেশী কাস্ট করতে পারবেন সেই প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশী থাকবে।
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
শাকিব-রুবেল টেনশনে
শাকিবের অভিনয় নিয়ে কোন টেনশন নেই। কারণ প্রতিদিন তার কোন-না কোন ছবির শুটিং থাকে। আর রুবেলের বর্তমান সময়টি অভিনয় নিয়ে কোন ব্যস্ততা না থাকলে কি হবে? তিনি এখন আসন্ন শিল্পী সমিতির নির্বাচন প্রচার নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন।





