ক্যাটরিনা কাইফের ছোট বোন ইসাবেল কাইফ। ১৪ বছর বয়স থেকেই মডেলিং করছেন। এবার অভিনেত্রী হিসেবে নাম লিখেয়েছেন ইসাবেল। তবে বলিউডপাড়ায় নয়, একটি কানাডিয়ান সিনেমায়। এতে বেজায় খুশি ক্যাটরিনা।

এমনকি বলিউডেও ইসাবেল অভিনয় করতে চাইলে তাকে সর্বাত্মক সহযোগিতা করার কথাও জানিয়েছেন তিনি।

কানাডিয়ান পরিচালক জেন-ফ্রান্সকোসিস পাউলিওটসের পরিচালনায় ‘ডক্টর ক্যাবি’ চলচ্চিত্রে অভিনয় করেছেন ২৮ বছর বয়সী ইসাবেল। এই চলচ্চিত্রের প্রযোজনায় রয়েছেন সালমান খান!

সম্প্রতি পিটিআইকে ক্যাটরিনা বলেছেন, ইসাবেল এখন লস এঞ্জেলসে আছে। সে যদি বলিউড চলচ্চিত্রে অভিনয় করতে চায় তবে আমি তো এখানে আছি। আমি তার সাহয্যের জন্য সব করব। আমি এখানকার মানুষদের চিনি। ইসাবেল তার ম্যানেজার ও টিম ওয়ার্কিং পেয়েছে। এখানে আমি যা পারব তাই করব।

তিনি বলেন, আমি আমার বোনের মেধায় বিশ্বাস করি এবং তার প্রচেষ্টাকে সবসময় সমর্থন করি।

ক্যাটরিনা বলেন, চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে ব্যাপক সাঁড়া ফেলেছে। দর্শকরা তার প্রশংসা করেছে। অভিনেত্রী ও ড্যান্সার হিসেবে তার মেধা প্রশ্নাতীত।

কেএইচ