সম্প্রতি অহনা, তিন্নি-হিল্লোল, মিমোসহ আরো অনেকের সংসার ভেঙে গিয়েছে। আর এসব ঘটনার পর তিন্নি তো রীতিমত হারিয়েই গেছেন। গত বছরের শেষে এসে ঘর ভাঙার খবর শুনতে হলো মোনালিসার।
এরআগে ঘর ভেঙ্গেছে অপি করিমেরও। দু 'দিন পর পরই কোন না কোন তারকার প্রেম বা বিয়ে বিচ্ছেদের খবর চাউর হয়ে উঠে মিডিয়ায়। কেন এমন হয়? মিডিয়ায় প্রেম, বিয়ে বিচ্ছেদ-তিনটি বিষয়েই লুকোচুরির ঘটনা ঘটে।
এই লুকোচুরিরই বা কারণ কি? আর যে বিষয়ে লুকোচুরির ঘটনা ঘটে তা নিয়ে সবারই কমবেশি আগ্রহ রয়েছে। সংসার যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে তারকাদের সংসার জীবন নিয়ে পাঠকদের রয়েছে তুমুল আগ্রহ। কারণ অনেকেই মনে করেন তাদের সংসারের কোনো শক্ত ভিত্তি নাই। না হলে দীর্ঘদিন লুকিয়ে প্রেম করার পর দেখা যায় কোনো তারকা জুটি বিয়ে করেছে, আবার কিছুদিন পরেই যেভাবে তাদের বিয়ের খবর শোনা গিয়েছিল ঠিক সেভাবেই হুট করেই তাদের বিয়ে ভাঙ্গার গল্প শোনা যায়।
পুরোনো কাসুন্দি ঘাটলে একাত্তুরের নিখোঁজ বরেণ্য চলচ্চিত্র পরিচালক জহির রায়হান সুমিতা দেবী থেকে শুরু করা যায়। তাদের ডিভোর্স হয়েছিল নায়িকা সুচন্দাকে জহির রায়হান বিয়ে করেছিলেন বলে। নায়ক আলমগীর ও গীতিকার খোশনুরের ডিভোর্স হয় বরেণ্য শিল্পী রুণা লায়লার সঙ্গে আলমগীরের প্রেমের কারণে। একই কারণে সংসার ভেঙ্গেছিলো সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী ও শিল্পী সালমা আলীর।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]