প্রযুক্তি আর স্মার্টফোনের কল্যাণে এখন চলছে সেলফির প্রতি অন্যরকম ভালো লাগা কাজ করছে তরুণ-তরুণীদের।

তাই তরুণ প্রজন্ম যেন সেলফিতে মগ্ন। ঠিক তেমনি সেলফিশও (স্বার্থপর) হয়ে যাচ্ছে কোনো কোনো মানুষ। কেউ কেউ নিজের সঠিক অবস্থান জানাতে এখন সেলফিকেও কাজে লাগাচ্ছেন।

আর এমন বিষয় নিয়েই মাসুদ সেজান নির্মাণ করেছেন নাটক ‘সেলফি’। নাটকটিতে মোশাররফ করিম একজন সেলফিশ মানুষ। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন চলচ্চিত্র অভিনেত্রী নিপুণ।

কাহিনীতে দেখা যাবে, মোশাররফ কোথাও গেলে সেলফি তুলে স্ত্রীর কাছে পাঠিয়ে প্রমাণ করতে চান তিনি ঠিক কোন জায়গায়টাতে আছেন!

পরিচালক মাসুদ সেজান বলেন, সময়ের এই ট্রেন্ডকে নাটকে তুলে ধরার চেষ্টা করেছি। বিশ্বাস আর অবিশ্বাস নিয়ে নাটকের গল্পটিও অনেকের ভালো লাগবে।

সেলফিতে আরও অভিনয় করেছেন শামীমা নাজনীন, তারিক স্বপন, মিলন ভট্টাচার্য্য, নুর আলম নয়ন, ফারজানা স্বর্না, শফিক মুক্তা, ফরহাদ বাবু প্রমুখ।

নাটকটি ঈদের দ্বিতীয় দিন রাত ৯টা ১০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে।

ঢাকা,২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ