ফিল্ম স্টার নানা পাটেকর বিজেপির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। লোকসভা নির্বাচনে উত্তর মধ্য মুম্বাই আসনে প্রিয়ার বিপরীতে বিজেপি’র হয়ে লড়াই করার প্রস্তাব দিয়েছিল দলটি। কিন্তু তিনি চলচ্চিত্রের বিখ্যাত দুই তারকা সুনীল দত্ত ও নার্গিস কন্যা প্রিয়া দত্তের বিরুদ্ধে লড়তে নারাজ পাটেকর।
ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র একজন সিনিয়র নেতা বলেন, বলিউডের অনেকের সঙ্গেই তার দল আলোচনা করছে। প্রিয়ার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার জন্য আমাদের প্রথম পছন্দ ছিল নানা পাটেকর।
তবে পাটেকরের প্রত্যাখ্যান সত্ত্বেও পার্টি নেতৃবৃন্দ হাল ছেড়ে দিচ্ছেন না। তারা আশা করছেন পরে হয়তো নানা পাটেকর তার সিদ্ধান্ত পাল্টাবেন এবং মুম্বাইয়ের যে কোন আসন থেকে নির্বাচনে লড়তে পারেন।
লোকসভার এর আগের নির্বাচনে বিজেপি উত্তর মুম্বাই ও উত্তর পূর্ব মুম্বাই আসনে কংগ্রেসের কাছে সামান্য ভোটে হেরে যায়।
[b]ঢাকা, ৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]