বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের পাউকাটা হাওরে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মেম্বারের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের পাউকাটা হাওরে হাঁসের খামার দেখতে যান শফিকুল। সেখানে অবস্থানকালে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা শফিকুলের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, বজ্রপাতে শফিকুলের মৃত্যুর খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নিহতের দাফন-কাফনের জন্য সরকারি সহায়তা দেওয়া হবে।
এস





