জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা অ্যাপেনডিসাইটিসের সমস্যা নিয়ে সোমবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন। তার স্বামী মোস্তফা সরওয়ার ফারুকী জানিয়েছেন রাতেই চিকিৎসক রুহুল হাসান জোয়ার্দারের তত্ত্বাবধানে তিশার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

গতকাল থেকে অনেকটা সুস্থ আছেন তিশা। এ অবস্থায় আজই বাসায় ফিরছেন তিনি। ফারুকী বলেন, ‘অস্ত্রোপচারের পর তিশা এখন অনেকটাই সুস্থ। ডাক্তার বলেছেন বিশ্রামে থাকতে।

বিশ্রামে থাকা অবস্থায় তিনি ‘মেন্টাল’ ছবির স্ক্রিপ্ট পড়বেন। স্ক্রিপ্ট পছন্দ হলে সুস্থ হয়ে ফিরে তিনি ছবিটিতে অভিনয়ের জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হবেন।

ছবিটিতে ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান, আঁচল ও পড়শী।

জেআই