'জিসম ২' তারকা সানি লিওনের সময়টা আসলেই ভালো যাচ্ছে না। দিন কয়েক আগে সানিকে সেলিনা জেটলির বাড়িছাড়া করার খবরে শোরগোল ওঠে বলিউডে। তার রেশ কাটতে না কাটতেই এবার সানিকে ভারত ছাড়তে বললেন বলিউডের আইটেম গার্ল রাখি সাওয়ান্ত।

সানির প্রতি ক্ষোভ প্রকাশ করে রাখি বলেন, সানি লিওন, আমার ভারত ছেড়ে আপনি চলে যান। আমার চলচ্চিত্র শিল্প ছেড়ে দেন আপনি।

সানি লিওন, রাখি সাওয়ান্ত— বলিউডে এ দুই তারকার ভাবমূর্তির মধ্যে বেশ মিলও রয়েছে। তাঁদের দুজনেরই জনপ্রিয়তার অন্যতম কারণ আবেদনময় পর্দা উপস্থিতি। এক দশকেরও বেশি সময় ধরে বহু আইটেম গানে অংশ নিয়ে আইটেম গার্ল তকমা পেয়েছেন রাখি সাওয়ান্ত।

অন্যদিকে সাবেক পর্নো তারকা সানি লিওন বলিউডে পা রাখেন ২০১২ সালে। কাকতালীয় বিষয় হলো, ২০১২ সালের পর আর কোনো আইটেম গানে দেখা যায়নি রাখিকে। তাঁর অনুপস্থিতিতে বেশ কয়েকটি জনপ্রিয় আইটেম গানে অংশ নিয়ে রাখির সাম্রাজ্যে যেন হানা দেন সানি। সে কারণেই কি না কে জানে, সানিকে একদমই সহ্য করতে পারেন না রাখি।

কেএইচ