দীপিকা জ্বরে আক্রান্ত পুরো বলিউড। আর এ জ্বরের তাপ এতই বেশি যে, চলচ্চিত্রবোদ্ধা তথা দর্শক- সবাই কাঁপছে থরথর। ব্যাপারটা এমনই যে দীপিকা ছাইয়ে হাত দিলেও তা সোনা হয়ে যাচ্ছে। গত বছর এই অভিনেত্রীর পাঁচটি ছবি মুক্তি পেয়েছে। সবকটি ছবিই সুপার ডুপার হিট। আর এর মাধ্যমে চলতি সময়ের সবচেয়ে চাহিদা সম্পন্ন বলিউড অভিনেত্রীতেও পরিণত হয়েছেন তিনি।
বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও সেরা অভিনেত্রীর পুরস্কারগুলো দখল করেছেন তিনি। সব মিলিয়ে দীপিকার বৃহস্পতি এখন তুঙ্গে। বলিউডের আলোচিত এই অভিনেত্রী কোচাধিয়া ছবির শুটিং নিয়ে এখন ভীষণ ব্যস্ত। ধারণা করা হচ্ছে এ ছবিতেও বাজিমাত করবেন দীপিকা। এতে তিনি কাজ করছেন এক সময়ের তুমুল জনপ্রিয় ও দাপুটে অভিনেতা রজনীকান্তের বিপরীতে।
ছবিতে বেশ ঘনিষ্ঠ দৃশ্যেই দেখা যাবে রজনীকান্ত-দীপিকাকে। শুরু থেকেই ছবির পরিচালক এতে একটি চুমোর দৃশ্য রাখার কথা বলে আসছিলেন। কিন্তু রজনীকান্ত কোনভাবেই রাজি হননি। ছবির শেষ দৃশ্য শুটিংয়ের সময় আবারও তাকে চুমোর দৃশ্যের জন্য প্রস্তাব করা হয়। অবশেষে দক্ষিণের এ সুপারহিট অভিনেতা পরিচালকের প্রস্তাব মেনে নিয়েছেন। চুমোর দৃশ্যটি ধারণ করা হয়। দৃশ্যটিতে বেশ সাবলীলভাবেই অংশ নেন রজনীকান্ত-দীপিকা।
কোচাধিয়া চলতি বছরের মাঝামাঝি সময়ের মুক্তির কথা রয়েছে। রজনীকান্তের সঙ্গে চুমোর দৃশ্য করা প্রসঙ্গে দীপিকা বলেন-চুমোর দৃশ্যটিকে আলাদা মনে হয়নি আমার কাছে। এক্ষেত্রে রজনীকান্ত জি অনেক কো-অপারেটিভ ছিলেন।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
রজনীকান্তের সঙ্গে চুমোর দৃশ্যে দীপিকা
দীপিকা জ্বরে আক্রান্ত পুরো বলিউড। আর এ জ্বরের তাপ এতই বেশি যে, চলচ্চিত্রবোদ্ধা তথা দর্শক- সবাই কাঁপছে থরথর। ব্যাপারটা এমনই যে দীপিকা ছাইয়ে হাত দিলেও তা সোনা হয়ে যাচ্ছে। গত বছর এই অভিনেত্রীর পাঁচটি ছবি মুক্তি পেয়েছে।





