ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে খুবই বিব্রত হচ্ছেন মেহজাবিন।                    

সম্প্রতি ফেসবুকে শাহরুখের সাথে ক্রিকেটার সাকিব আল হাসানের স্ত্রী শিশিরের কিছু ছবি আপলোড হয়। এতে কিছু ছেলে মেহজাবিনকে সাকিবের বউ বলে নানান কথা বলা শুরু করেছে।

 মেহজাবিন বলেন, শিশিরের সাথে হয়তো আমার চেহারায় কিছুটা মিল আছে। এটা হতেই পারে। আমি মিডিয়াতে এ নিয়ে কথাও বলেছি। কিন্তু এ নিয়ে আমাকে নানা আজেবাজে কথা শুনতে হবে ভাবিনি। সত্যিই আমি বিব্রত। হঠাৎ করে শাহরুখ খানের সাথে শিশিরের কিছু ছবি নিয়ে এত আজেবাজে মন্তব্য করে সত্যিই ওরা ছোট মনের পরিচয় দিয়েছে। ফেসবুকে এ ধরনের নোংরামি করে আমরা নিজেদেরকেই ছোট করছি।

ঢাকা, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই