ঢালিউডের উঠতি নায়িকা সুচিত্রা জয়া এবার চতুর্থ বারের মত চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। আরিফুর জামান আরিফ পরিচালিত গার্মেন্টস শ্রমিক শিরোনামের নতুন একটি চলচ্চিত্রে তাকে দেখা যাবে। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেবন ডেনমার্ক প্রবাসী নবাগত নায়ক তুষার খান ও ঐশ্বর্ষ বিরজান।
এছাড়া আরও অভিনয় করবেন একে আজাদ সানি, ইরান শাহ, শিবা সানুসহ আরও অনেকে।
সিনেমা প্রসঙ্গে জয়া বলেন, ‘গার্মেন্টস শ্রমিক’ আমার চতুর্থ সিনেমা। এ সিনেমার গল্প আমার ভালো লেগেছে। সিনেমার কাজ সমসময় একটু বেছে বেছে করছি। এ সিনেমার গল্প ভালো লেগেছে তাই এটি করতে রাজি হলাম। আশা করছি দর্শদদেরও ভালো লাগবে।’
তিনি জানান, ‘রোমান্টিক একশন ঘরনার এ সিনেমাটি চলতি মাসের দশ তারিখ শুটিং শুরু হবে। গানগুলো ডেনমার্ক অথবা নেপালে শুটিং হবে। শুটিং-এর অন্যান্য দৃশ্য রাজধানীর বিভিন্ন স্থান ও গার্মেন্টসগুলো থেকে ধারণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ছবিতে গার্মেন্টস কর্মী হিসেবে সুচিত্রা জয়াকে দেখা যাবে। ’
সিনেমার গল্পে চঞ্চলা, চাপলা এক অজপাড়া গায়ের মেয়ে জয়া জীবন ও জীবিকার তাগিদে রাজধানী ঢাকায় আসে চাকুরির খোঁজে। অবশেষে চাকুরি পেয়ে যায় ৪ হাজার টাকা বেতনে একটি গার্মেন্টস-এ। এখানে অভাব অনটনে তার দিন কাটতে থাকে। কখনও খেয়ে কখনও না খেয়ে দিনাতিপাত করলেও কাউকে কিছুই বুঝতে দেননি। শত অভাব অনটনের মাঝেও জয়া সহকর্মীদের সুখ-দুঃখ, হাসি-কাঁন্নার সঙ্গি হন। কারও কোন সমস্যা হলেই ছুটে যান জয়া। নিজের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও অন্যের উপকারে ঝাপিয়ে পরার প্রবনতায় অনেকের নজরকাড়ে।
এভাবে একদিন দেখা হয় পরিচয় হয় তুষারের সাথে তার পরের গল্প ‘গার্মেন্টস শ্রমিক’ ছবিতে বিস্তারিত ফুটে উঠেছে।
জেআই





