ব্যাচেলর জীবনের হাস্যরস কাহিনী নিয়ে আগামী ঈদে আসছে নাটক ‘ব্যাচেলর টোয়েন্টিফোর’। ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিনের রচনায়, সীমান্ত মামুনের পরিচালনায় ছবি বন্ধু টেলিফিল্মের নাটক ‘ব্যাচেলর টোয়েন্টিফোর’শুটিং শেষ হয়েছে।

একজন ব্যাচেলরের বাস্তব জীবনের ২৪ ঘণ্টার মজাদার চলমান ঘটনা নিয়ে নাটকটি রচিত। তারই আলোকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকায় আসা ব্যাচেলরদের জীবন কাহিনী নিয়ে হাস্যরস অভিনয়ে বিভিন্ন চরিত্র তুলে ধরা হয়েছে। নাটকে পুরান ঢাকা, নোয়াখালী, বরিশাল, পাবনা, রংপুরের পাশাপাশি আর্দশ ভাষা ব্যবহার করা হয়েছে।

অভিনয় করেছেন আরিফ মাহবুব তমাল, জামাল রেজা, মোস্তফা মাহমুদ, শারমিন ইলোরা, আফরোজা তমা, এলাহান উদ্দিন, রমজান আলী, বাশার খান, আতিক উজ-জামান দিপু, আরিফ মিয়াসহ আরো অনেকে।

ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ