ছেলের বাবা হলেন উপস্থাপক ও চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস। গত শুক্রবার সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর পপুলার হাসপাতালে ডা. নূরজাহান বেগমের তত্ত্বাবধানে স্বাভাবিক প্রক্রিয়ায় ভূমিষ্ঠ হয় সন্তানটি। দেবাশীষের স্ত্রী অরুণা বিশ্বাস ও সন্তান সুস্থ আছেন।
বাবা ও মায়ের সঙ্গে মিল রেখে প্রথম সন্তানের নাম রাখা হয়েছে দেবজিৎ বিশ্বাস। জন্মের সময় নবজাতকের ওজন হয়েছিল ৩.১ কেজি।
পুত্র ও স্ত্রী এখন দেবাশীষের পরীবাগের বাসায় আছেন। বাবা হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে দেবাশীষ বলেন, এটা এক ভিন্ন অনুভূতি। আমাদের সনাতন ধর্ম মতে, প্রতি মানুষের পুনর্জন্ম হয়। আমি এ কথাটি বিশ্বাস করতাম না। কিন্তু ছেলেকে দেখে মনে হলো, আমার বাবা (চলচ্চিত্র পরিচালক দিলীপ বিশ্বাস] আবার ফিরে এসেছেন।
২০০৬ সালে বাবা মারা যাওয়ার পর মনে হলো আবার তাকে দেখলাম।
২০১২ সালে দেবাশীস বিশ্বাস ও অরুণা বিশ্বাস বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





