কন্যা সন্তানের মা হলেন দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা।
রোববার দিবাগত রাতে ঢাকার উত্তরাস্থ সালাউদ্দিন হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন। মা ও নবজাতক দুই জনেই সুস্থ আছেন বলে জানা গেছে।
পূর্ণিমা ও তার স্বামী ফাহাদ জামাল নবজাতকের সর্বাঙ্গীন সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। মা হওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে পূর্ণিমা বলেন, এ এমনই এক স্বর্গীয় সুখ প্রাপ্তি যা ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না ।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]