বলিউডের পরিচালক ফারহা খানের আসন্ন ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’এর শ্যুটিং আপাতত দুবাইতে চলছে। এর আগেই এই ছবির শ্যুটিং দুবাইতে হলেও এবাক কিছু বিশেষ সিক্যোয়েন্সের শ্যুটিং করা হচ্ছে।
ফারহা ট্যুইটারে শ্যুটিংয়ের ছবি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘আমি আমার হ্যাপি নিউ ইয়ার ফ্যামিলিকে নিয়ে প্রায় এক মাস বাদে শ্যুটিং করছি। আমি ওদের খুব মিস করেছি। খুব মজা হচ্ছে’।
এই ছবিতে মূখ্য ভুমিকায় রয়েছেন, শাহরুখ খান, অভিষেক বচ্চন, সনু সুদ, বোমন ইরানি ও দীপিকা পাড়ুকোন। সম্ভবত চলতি বছরের শেষের দিকেই মুক্তি পাবে এই ছবি।
ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





