ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই)’র ৪৫তম আসরে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী জয়া আহসান।

২০ নভেম্বর থেকে গোয়াতে শুরু হচ্ছে এই চলচ্চিত্র উৎসব। ভারত সরকারের আয়োজনে এই উৎসব চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

উৎসবের ফিল্মবাজার সেমিনার 'নলেজ সিরিজ'-এ বক্তৃতা দেওয়ার জন্য বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। এ ছাড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে জয়া আহসান কে আমন্ত্রন করা হয়েছে।

এদিকে ডিসেম্বরে অনুষ্ঠিতব্য গোয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘টেলিভিশন’ ছবিটি প্রদর্শনের মাধ্যমে। এই উৎসবটি শুরু হবে ১০ ডিসেম্বর থেকে। এতে উদ্বোধক হিসেবে থাকবেন ফারুকী।

ইআর