মাহমুদুল্লাহ বাহিনী ইতিহাস সৃষ্টি করে ৫ ম্যাচ সিরিজের প্রথম ৩টি টি-টোয়েন্টি ম্যাচে ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়াকে পরাজিত করে ৩-০ তে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।

গতকাল ( ৬ আগস্ট ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৫ম্যাচ সিরিজের ৩য় টি-টোয়েন্টিতে ঐতিহাসিক বিজয় পেয়েছে বাংলাদেশ।

এই জয়ে ১ম বারের মতো অজিদের বিপক্ষে কোনো সিরিজ জয় করেছে বাংলাদেশ।

বাংলাদেশ জিতবে এই প্রত্যাশাই বুকে বেঁধে রেখেছিলেন খেলা শুরুর আগে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্র নায়িকা বিদ্যা সিনহা মিম।

উল্লেখ্য , গতকালের খেলা শুরুর পূর্বে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে মীম বলেন, ‘আমি সাধারণত খেলাধুলা তেমন দেখি না, বা বুঝিও না। তবে যখনই বাংলাদেশের খেলা হয়, আমি একটু হলেও দেখি।

যত ব্যস্ততাই থাকুক না কেন, সর্বোচ্চ চেষ্টা করি দেখার জন্য। নিজ দেশের জন্য শুভকামনা জানাই। বিজয়ে আনন্দিত হই, উল্লাস করি।’

মিম আরও বলেন, ‘গত ২ ম্যাচে বাংলাদেশ যেভাবে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, তা অবিস্মরণীয়। আমি আশা করি ৩য় ম্যাচে (আজও) বাংলাদেশ জিতবে এবং সিরিজ জয় নিশ্চিত করবে। টাইগারদের জন্য আমার শুভকামনা থাকলো।’

অবশেষে জনপ্রিয় নায়িকা মীমের বিশ্বাসই সত্য প্রমাণিত হয়েছে । ঐতিহাসিক বিজয় উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের দামাল ছেলেরা।

এইচএন