ছোটপর্দার দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী ঈশিকা খান প্রথমবারের মত কমেডি ঘরনার একটি নাটকে অভিনয় করছেন। ‘কাজীর বিয়ে’ শিরোনামে নাটকটিরচনা ও পরিচালনা করছেন ফারুক আহমেদে এবং লিটন।

গেল ৩১ মার্চ রাজধানীর উত্তরার বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শুরু হয়েছে। এ নাটকে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মীর সাব্বির, মিমো, ফারুক আহমেদ প্রমুখ।

নাটকটি নিয়ে বেশ উচ্ছাসিত ঈশিকা। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘হাসির গল্পে এবারই প্রথম কাজ করতে যাচ্ছি। এখানে আমার চরিত্রের নাম হচ্ছে নীলা। কাজীর বিয়েটা কার সাথে হবে এটা নিয়েই দারুণ মজার কাহিনী এ নাটকের। আশা করি সবার পছন্দ হবে।’

তিনি আরও জানান ‘কাজীর বিয়ে’ নাটকটি এবারের ঈদে এটিএন বাংলায় প্রচার হবে।

ইআর