আধা ঘণ্টা বা এক ঘণ্টার মধ্যে আর গানের লিরিকস তৈরি করতে চান না হানি সিং। মাত্র ৩০ মিনিটের মধ্যে তৈরি করেছেন সদ্য মুক্তি পাওয়া ‘সিংহম রিটার্নস’-র ‘আতা মাঝি সাতাকলি’। গান সুপার হিট হলেও হানির মতে তাড়াহুড়োর কাজ কখনো ভালো হয় না, সেই কাজের গুণ-মানও ভালো হয় না। তাই তিনি এবার থেকে সময় নিয়ে সবচেয়ে ভালো কাজটাই দর্শকের সামনে তুলে ধরতে চান।

সিংহম রিটার্নের গান কম্পোজিশন করার মতো সময় ছিল না তাঁর হাতে। কিন্তু সিনেমার হিরো থেকে ছবির প্রযোজক সবাই ভাবেন যত কম সময়ই থাকুন না কেন, হানি কিছু না কিছু ভালো করবেই। লন্ডন থেকে এমনই মতপ্রকাশ করলেন ইয়ো ইয়ো হানি সিং।

হানির কথায় বারবার একটাই কথা প্রকাশ পেয়েছে যে ‘আতা মাঝি সাতাকলি’ হিট হলেও এভাবে কাজ করা তাঁর একদমই পছন্দ নয়। সেটা শুধু কাজই হয়, তার গুণমান বলে কিছুই থাকে না। লন্ডন থেকে মাত্র এক দিনের মধ্যে উড়ে এসে অজয়-কারিনার সঙ্গে শুটিং করে আবার লন্ডন পাড়ি দেন রকিং সিংগিং স্টার ইয়ো ইয়ো হানি সিং।

‘সিংহম রির্টান্স’-এ সময়ের অভাবের কথা বলার পাশাপাশি এটাও বলেছেন শাহরুখ-দীপিকার সঙ্গে ‘লুঙ্গী ডান্স’ আর অক্ষয়ের ‘বস’ ছবির ‘পার্টি অল নাইট’-এর জন্য যথেষ্ট সময় পেয়েছিলেন তিনি। খুব অল্প সময়ের মধ্যে হানির জাদুতে মাতলেও কাজের কোয়ালিটিতে পিছিয়ে রয়েছেন তিনি। তাই আর কখনো ‘কুছ ভি চলেগা’-এ রকম কথা শুনতে নারাজ হানি।

ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই