ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার শাহরুখ খানকে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার নাইট অব দ্য লিজিয়ন অব অনার প্রদান করা হয়েছে।
ফরাসী পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যাবিয়াস মঙ্গলবার রাতে মুম্বাইয়ে এক অনুষ্ঠানে ৪৮ বছর বয়সী শাহরুখের হাতে এ পুরস্কার তুলে দেন।
ফরাসী পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে ভারত সফর করছেন।
অসামান্য এ সম্মাননার জন্য ফ্রান্সের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে শাহরুখ বলেন, এ পুরস্কার ভারতীয় সিনেমাকে ভালবাসা, গৌরব ও গ্রহণযোগ্যতার পরবর্তী ধাপে নিয়ে যেতে তাকে অনুপ্রেরণা যোগাবে।
তিনি বলেন, এককভাবে নয় বরং সিনেমার শত শত লাকের পক্ষে তিনি এ পুরস্কার গ্রহণ করছেন।
মেগাস্টার অমিতাভ বচ্চনের পর তিনি দ্বিতীয় বলিউড অভিনেতা যিনি এ পুরস্কার পেলেন।
এছাড়া ভারতের অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় এবং ‘ভারতের নাইটিঙ্গেল’লতা মঙ্গেশকারকেও এ পুরস্কার দেয়া হয়।
২০০৫ সালে শাহরুখ পদ্মশ্রী পুরস্কার পান। সিনেমায় অবদান রাখার জন্য ২০০৭ সালে ফরাসী সরকার তাকে অর্ডার ডেস আর্টস এ্যাট দেস লেটার্স পুরস্কার প্রদান করে।
ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





