বলিউডে তার দেখা নেই বললেই চলে। তবে মাঝে মধ্যে কয়েকটি চ্যারিটি ফ্যাশন শো ছাড়া এই অভিনেত্রীর দেখা মিলা ভার। আর সিনেমা থেকে যেন প্রায় হারিয়ে যেতে থাকা সুস্মিতা সেন এবার অভিনয় করতে যাচ্ছেন কলকাতার সিনেমাতে। সৃজিত মুখার্জির পরিচালনায় নির্মিতব্য 'নির্বাক' নামের সিনেমাটি প্রযোজনা করছে ভেঙ্কটেশ ফিল্মস।
সাবেক মিস ইউনিভার্সের অভিনয়ের এই খবর জানা গেছে প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই। প্রতিষ্ঠানটির টুইটার পেজে লেখা হয়, "অবশেষে সুস্মিতা সেন এলেন টালিউডে। সৃজিতের পরিচালনায় আমাদের পরবর্তী প্রযোজনা 'নির্বাক' সিনেমায় অভিনয় করবেন তিনি।"
আধাঘণ্টার মধ্যেই রিটুইট করে ৩৮ বছর বয়সী সুস্মিতা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সিনেমাতে সুস্মিতার সহশিল্পীদের সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
কলকাতায় এরই মধ্যে মেধাবী পরিচালক হিসেবে নিজের অবস্থান শক্ত করে নিয়েছেন সৃজিত মুখার্জি। তাঁর সর্বশেষ সিনেমা প্রসেনজিৎ অভিনীত 'জাতিস্মর' ভারতের ৬১তম জাতীয় চলচ্চিত্র উৎসবে ৪টি পুরস্কার জিতে নেয়।
[b]ঢাকা, ২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
টালিউডে নিয়মিত হতে যাচ্ছেন সুস্মিতা!
বলিউডে তার দেখা নেই বললেই চলে। তবে মাঝে মধ্যে কয়েকটি চ্যারিটি ফ্যাশন শো ছাড়া এই অভিনেত্রীর দেখা মিলা ভার। আর সিনেমা থেকে যেন প্রায় হারিয়ে যেতে থাকা সুস্মিতা সেন এবার অভিনয় করতে যাচ্ছেন কলকাতার সিনেমাতে। সৃজিত মুখার্জির পরিচালনায় নির্মিতব্য 'নির্বাক'





