নায়ক রাজ রাজ্জাকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শনিবার দুপুরে রাজ্জাকের ছেলে চিত্রনায়ক সম্রাট জানান,তার ফুসফুসের সমস্যা এবং নিউমোনিয়া দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩ এপ্রিল তাকে হাসপাতাল থেকে রিলিজ দিয়েছিল। কিন্তু আবারও শরীরে অক্সিজেনের মাত্রা কমে গিয়ে কার্বন-ডাই- অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় ৪ এপ্রিল আবারও হাসপাতালে ভর্তি করা হয়।
তবে এখন আগের তুলনায় ভালো আছে তিনি। চিকিৎসকরা বলেছেন,শরীরে অক্সিজেনের মাত্রা বাড়ছে।
সবার প্রিয় নায়ক রাজের জন্য দোয়া ছেয়েছেন সম্রাট।
[b]ঢাকা, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]