লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় আগমন ঘটে বাঁধনের। তারপর ছোটপর্দার বিরাট সাম্রাজ্য জয়। আগের চেয়ে নাটক টেলিফিল্মের কাজ কমিয়ে দিয়েছেন বাঁধন। খুব বেছে বেছে কাজ করছেন তিনি।
অল্প কাজ করার কারণ সম্পর্কে বাঁধন বলেন, বাচ্চা নিয়েই মূলত বেশি ব্যস্ত। ফলে বেশি কাজ করতে পারছি না। মূলত পরিবারকেই বেশি সময় দিচ্ছি। সবকিছুর আগে আমার সন্তান। তাই তার জন্যই কম কাজ করা।
তবুও জীবন নামের ধারাবাহিক নাটকে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন বাঁধন। নানা ধরনের চরিত্রে মানানসই বাঁধনের কাছে প্রশ্ন ছিলো কোন ধরনের চরিত্র আপনার বেশি ভালো লাগে? জবাবে বাঁধন বলেন, চ্যালেঞ্জিং যে কোন ধরনের চরিত্রই আমার ভালো লাগে। কিন্তু ঐ ধরনের চরিত্রে অভিনয় করা হয়নি কখনো। বধুবেশে বসে থাকার চেয়ে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করাই ভাল।
অভিনেত্রী না হলে বাঁধন একজন ডেন্টিস্ট হতেন। তার প্রমাণ তিনি ইতিমধ্যেই দিয়েছেন। কিন্তু ডেন্টিস্ট না হয়ে তারকা হয়ে যাওয়ার পরের অনুভূতিটা কেমন ছিলো জানতে চাইলে বাঁধন হেসে বলেন, না বুঝেই তারকা হয়ে গেছি তো, আসলে একে তো সাধারণ মানুষ ঠিক ঐভাবে বুঝি নাই।
সবারই প্রিয় তারকা থাকে। বাঁধনের কাছেও অনেক তারকাই প্রিয়। বাঁধনের কাছে জানতে চাইলাম সেইসব প্রিয় তারকাদের ভেতরে কাকে আপনি রোল মডেল হিসেবে মনে করেন। জবাবে বাঁধন বলেন, আমার রোল মডেল আমি নিজেই। কারণ আমি সব সময় সৎপথে চলার চেষ্টা করি।
বাঁধনের প্রিয় রঙ লাল ভালোবাসেন শপিং করতে, ঘোরাঘুরি করতে।
[b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
আমার মডেল আমি
লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় আগমন ঘটে বাঁধনের। তারপর ছোটপর্দার বিরাট সাম্রাজ্য জয়। আগের চেয়ে নাটক টেলিফিল্মের কাজ কমিয়ে দিয়েছেন বাঁধন। খুব বেছে বেছে কাজ করছেন তিনি।





