বহুদিন ধরেই খোলাখুলি প্রেম করছেন অনুষ্কা-বিরাট। কিছুদিন আগে খবর পাওয়া গিয়েছে দুই বাড়ির মধ্যেও নাকি দুজনের বিয়ের ব্যাপারে চূড়ান্ত কথাবার্তা সারা হয়ে গিয়েছে। কিন্তু তাই বলে হাসপাতালেও একসঙ্গেই যাবেন?
দুজনের কারও কি কোনও দুর্ঘটনা ঘটল নাকি এমন কোনও বিপদ নেমে এল যাতে রাতারাতি হাসপাতালে দৌড়তে হল আনুষ্কাকে, সঙ্গে অগত্যা বিরাটকেও।
দুদিন আগেই মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে বিকালের দিকে দেখা যায় এই প্রেমিক-যুগলকে। বিরাটের পরনে ছিল কমলা টি শার্ট ও হালকা বাদামি রঙের পাজামা ও অনুষ্কা পরেছিলেন নীল টি শার্ট ও সাদা পাজামা। ব্যস আর যায় কোথায়? পাপারাৎজিদের ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠল ঝটপট।
জেআই





