কিংবদন্তি  অভিনেতা দিলীপ কুমার (৯৩) মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার পায়ের ব্যথা, জ্বর  এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) রেখে তার চিকিৎসা চলছে বলে জানাযায় ।আগামী ১১ ডিসেম্বর ৯৪ বছরে পা রাখবেন দিলীপ কুমার । এর আগেই তাকে হাসপাতালে ভর্তি হতে হলো।

দিলীপ কুমারের  স্ত্রী সায়রা বানু বোম্বে টাইটমসে বলেছেন, তাকে নিয়মিত চেক-আপের করানোর পরিকল্পনা করছিলাম। কিন্তু তার পা ফুলে যাওয়ার ঘটনায়  সতর্ক হয়ে যাই। তিনি ঠাণ্ডা এবং কাশির কষ্টেও ভুগছিলেন। দিলীপের  স্বাস্থ্যের কোনো সমস্যার বিষয়কেই আমি অবহেলা করি না।

সায়ারা বানু আরো বলেন, চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করছেন এবং পর্যবেক্ষণে রেখেছেন। আমি আশাবাদী গুরুতর কিছু হয়নি দিলিপ কুমারের। ইনশাল্লাহ ৯৪তম জন্মদিনের আগেই তাকে বাড়ি নিয়ে যেতে পারব।

চলতি বছরের এপ্রিলে জ্বরের কারণে দিলীপ কুমারকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। উল্লেখ্য যে, দিলীপ কুমার একজন মুসলিম অভিনেতা এবং তার আসল নাম ইউসুফ খান।তিনি ‘আন’, ‘মুঘলে আজম’, ‘দাগ’, ‘দেবদাস’, ‘রাম অউর শ্যাম, ‘মধুমতি’,’সহ বিখ্যাত সব চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দিলীপ কুমার নামে খ্যাত হন ইউসুফ খান।

অভিনয়ে নিপূনতায় জন্য ১৯৯১ সালে পদ্মভূষণ পুরুস্কার পান এই গুনী অভিনেতা । দিলিপ কুমার ১৯৯৮ সালে চলচ্চিত্র জগত থেকে বিদায় নেন । তার সর্বশেষ চলচ্চিত্রের নাম 'কিলা'।তিনি ১৯৯৮ সালে দাদাসাহেব ফালকে এবং ২০১৫ সালে পদ্মবিভূষণ সম্মাননা লাভ করেন উপমহাদেশের অন্যতম সেরা এই অভিনেতা।

নাজিব