কিছুদিন আগেই ঢাকা মাতিয়ে গেলেন বলিউড সুন্দরী দীপিকা পাডুকোন। সেই রেশ না কাটতেই আবারও ঢাকায় আসছেন ভারতের জনপ্রিয় শিল্পী গায়িকা শ্রেয়া ঘোষাল। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি ঢাকায় পৌঁছাবেন। শ্রেয়া ঘোষালকে নিয়ে আয়োজিত ‘শ্রেয়া ঘোষাল নাইট’ শিরোনামের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
অনুষ্ঠানটি আয়োজন করেছে বে এন্টারটেইনমেন্ট। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘শ্রেয়া ঘোষাল নাইট’। সন্ধ্যা সাতটায় মঞ্চে উঠবেন শ্রেয়া।
বলিউডে নিয়মিত হলেও শ্রেয়া ঘোষাল একজন বাঙালি। ভারতের পশ্চিমবঙ্গে জন্ম তার। যার কণ্ঠের যাদুর ভক্ত বিশ্বের অনেকেই। বলিউডে এ পর্যন্ত শতাধিক জনপ্রিয় গানের যাদুকর এই শিল্পী। বর্তমান সময়ে ভারতের বলিউড ছাড়া টালিউডেও বেশ জনপ্রিয় তিনি। এছাড়াও তিনি নেপালি, তামিল, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবিসহ আরও অনেক ভাষার গানে কণ্ঠ দিয়েছেন।
এমআর





