সৈকত নাসের পরিচালিত 'দেশা দ্য লিডার' ছবির মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় নতুন নায়ক শিপনের। আর এসেই জুটি বাধেন চলতি সময়ের আলোচিত নায়িকা মাহিয়া মাহির সঙ্গে।
এ কারণে অনেকেই শিপনকে ভাগ্যবান মনে করেন। ঢাকার চলচ্চিত্রে এ সময়ের অন্যতম চাহিদাসম্পন্ন নায়িকা মাহি। নিত্যই নতুন নতুন ছবিতে অভিনয় করছেন তিনি। আর সেই সূত্রে জুটি বাঁধছেন নবাগত নায়কদের সঙ্গে। এদেরই একজন শিপন।
বর্তমানে মাহির সঙ্গে দু'টি ছবিতে কাজ করছেন তিনি। ছবি দুটি হচ্ছে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় সাফিউদ্দিন সাফি পরিচালিত 'বিগ ব্রাদার' এবং 'দেশা দ্য লিডার'।
শিপন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মাহি বলেন, 'দেশা দ্য লিডার' ও 'বিগ ব্রাদার' ছবিতে আমার নায়ক শিপন। ও অনেক ভাল অভিনয় করেছে। শিপনের কাজ দেখে আমার মনে হয়েছে ও ভাল করবে। তার মধ্যে সেই গুণ আছে। তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছি। এছাড়া জাকির হোসেন রাজু পরিচালিত 'পথকলি', 'প্রেমের কাজল', শহিদুল ইসলাম খোকনের 'ব্ল্যাংক চেক'সহ বেশ কিছু ছবিতে কাজ করছেন শিপন।
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]