ক্যারিয়ারের প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন আনিসুর রহমান মিলন ও মিম। দেবাশীষ বিশ্বাসের নাম ঠিক না হওয়া একটি ছবিতে এক সাথে দেখা যাবে এই দুই তারকাকে।
সূত্র মতে জানা যায়, দেবাশীষ বিশ্বাস বর্তমানে চারটি ছবির কাজ হাতে নিয়েছেন। সেই চার ছবির একটিতে অভিনয় করবেন মিলন-মিম। ছোট পর্দা থেকে আসা মিলন ও মিম দুজনেই এখন বড় পর্দায় ব্যস্ত সময় পার করছেন।
এ মুহূর্তে মিলন ব্যস্ত রয়েছেন সায়মন তারেক পরিচালিত ''ক্রাইম রোড'' ছবিতে। অপরদিকে মিম কাজ শেষ করছেন ওয়াজেদ আলী পরিচালিত ''সুইটহার্ট'' ছবির।
ইআর





