আগামী ২৭ শে ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে জায়েদ খান, মিলন এবং পরীমনির আলোচিত ছবি ‘ভালোবাসা সীমাহীন’। এটি পরীমনির অভিনীত প্রথম সিনেমা। ছবির পরিচালনা করেছন শাহ আলম মন্ডল।
নায়ক জায়েদ খান জানান, গত অক্টোবরে সিনেমাটির কাজ শেষ হয়েছে। আশা করি অনেকদিন পর ঢালিউডের দর্শকরা একটি ভালো প্রেমের ছবি দেখতে পাবেন।
এদিকে এ ঘটনায় বেশ খুশি পরীমনিও। তিনি জানিয়েছেন, এটি আমার জীবনের প্রথম সিনেমা। তাই এ সিনেমা নিয়ে আমার আগ্রহ সবথেকে বেশি। ছবিটি মুক্তি পেলে আমিও প্রথমবার দর্শকের সামনে হাজির হবার সুযোগ পাবো।
জানা গেছে, মির্জা পরিবারের জায়েদকে ভালোবাসেন তালুকদার পরিবারের পরী। তাদের এ ভালোবাসায় বাধা হয়ে দাঁড়ায় দুই পরিবার। এক পর্যায়ে পরী বিয়ে করেন মিলনকে। তখন শুরু হয় সম্পর্কের নানা টানাপোড়েন। আর এভাবেই চলতে থাকে ‘ভালোবাসা সীমাহীন’ ছবির কাহিনি।
উল্লেখ্য, ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে ছবিটির শ্যুটিং শুরু হয়েছিল।
ইআর





